হোম অন্যান্যসারাদেশ প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড করার আহবান; কলারোয়া বেত্রবতী হাইস্কুলে জরুরী সভা

প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড করার আহবান; কলারোয়া বেত্রবতী হাইস্কুলে জরুরী সভা

কর্তৃক
০ মন্তব্য 108 ভিউজ

দীপক শেঠ, কলারোয়া প্রতিনিধি:

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪জুন) বেলা ১১টার দিকে স্কুলের হলরুমে নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল “করোনা ভাইরাসের প্রার্দুভাবকে সামনে রেখে কোমলমতি শিক্ষার্থীদের সংসদ টিভিসহবিভিন্ন মাধ্যমে শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত রাখতে সকল শিক্ষকদের নিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ ছাড়া তিনি, সকল সম্মানিত শিক্ষককে যশোর শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, মোঃ মশিউর রহমান, নাছরিন সুলতানা, মোঃ আনারুল ইসলাম, মোঃ তজিবুর রহমান, মোঃ সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রাণী পাল ও দেবাশীষ সরদার। প্রধান শিক্ষক এসময় সম্মানিত শিক্ষকদের বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহবান জানান। সভায় শিক্ষকমন্ডলী সদাশয় সরকারের কাছে ঘূর্ণিঝড় আম্ফানে ব্যাপক ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি সংস্কারের জোর দাবি জানিয়ে, তালা-কলারোয়ার সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ভারপ্রাপ্ত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলসহ সংশ্লিষ্টদের সু-দৃষ্টি কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন