হোম ফিচার ২৫ বছরে বিক্রি হয়েছে ৫০০ মিলিয়নেরও বেশি কপি

বিনোদন ডেস্ক :

সময়টা ১৯৯৭ সাল, যখন বিখ্যাত প্রকাশক নাইজেল নিউটন এক অজানা লেখকের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’-এর একটি পাণ্ডুলিপি এনে তার মেয়েকে দেন। তার মেয়ে অ্যালিস বইটি পড়া শেষে এটিকে ৮-৯ বছরের যেকোনো শিশুর জন্য সেরা বই হিসেবে আখ্যা দেন।

দীর্ঘ পঁচিশ বছরে এই বইটি সারা বিশ্বের শিশুদের হৃদয় এবং কল্পনার জগতের বিশাল জায়গা দখল করে নিয়েছে। বর্তমানে বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া উপন্যাসগুলোর মধ্যে একটি হলো জে কে রাউলিংয়ের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’।

তবে বিশ্বের সেরা লেখকদের তালিকায় উঠে আসার পথটা মোটেও মসৃণ ছিল না জে কে রাউলিংয়ের জন্য। আটজন প্রকাশক ফিরিয়ে দেয়ার পর ১৯৯৭ সালের ২৬ জুন হ্যারি পটার সিরিজের প্রথম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ প্রকাশ করে ব্লুম্সবারি। এরপরের ইতিহাস সবারই জানা।

বইয়ের রাজ্যের পাশাপাশি সিনেমা ও ভিডিও গেমসের দুনিয়ায়ও আলোড়ন সৃষ্টি করেছে হ্যারি পটার সিরিজ। বিস্ময়ের ব্যাপার হলো, হ্যারি পটার তারকা হিসেবে সবচেয়ে বিত্তশালী ব্যক্তিটি কোনো অভিনেতা নন; বরং লেখিকা জে কে রাউলিং নিজেই! রাউলিংয়ের নিজের সম্পদের পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলার। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, এযাবৎ সারা বিশ্বে তার বইগুলোর ৫০০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন