হোম অন্যান্যসারাদেশ ২৪ ঘণ্টায় হাজারের ওপরে করোনা থেকে সুস্থ

অনলাইন ডেস্ক :

দেশে ২৪ ঘণ্টায় আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬৫৫ জনে। এ সময়ে করোনায় কেউ মারা যায়নি। এ নিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৪ জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ১৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ২৫৭ জন।

২৪ ঘণ্টায় দুই হাজার ২২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন