হোম খেলাধুলা হোয়াইটওয়াশের লজ্জা মানতে পারছেন না বাটলার

খেলার সংলাপ :

আগেই সিরিজ নিশ্চিত হয়েছিল বাংলাদেশের, অপেক্ষাটা ছিল হোয়াইটওয়াশের। সেখানেও বাজিমাত সাকিবের দলের। প্রথমবারের মতো ঘরের মাঠে ইংল্যান্ডের মতো দলকে দিল বাংলাওয়াশের লজ্জা। আর এমন হার মেনে নিতে পারছেন না ইংলিশ অধিনায়ক জস বাটলার।

নিজের আউট প্রসঙ্গে বাটলার বলেন, ‘আমি ভাবিনি যে, ম্যাচের এমন পর্যায়ে রানআউট হবো। তবে আমার ড্রাইভ দেওয়া উচিত ছিল। আমার আরও বেশি চেষ্টা করা উচিত ছিল। আমার ওই আউটই ম্যাচ হারের অন্যতম কারণ। তবে, দুই বলে দুই উইকেট হারানোর কারণে আমরা জেতা ম্যাচ হেরেছি।’

টি-টোয়েন্টিতে ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন। তিন ম্যাচের সিরিজের আগে এই দলের বিরুদ্ধে জয়েরই রেকর্ড ছিল না বাংলাদেশের। সিরিজ কিংবা হোয়াইটওয়াশ ছিল দূর আকাশের তারা। সেটিই আজ বাস্তব। টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হলো ইংলিশরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন