হোম অন্যান্যসারাদেশ হালিমা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ্য ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি

মোহাম্মাদ নিজাম:

আজ শনিবার দুপুরে সাতক্ষীরা পলাশপোল,খুলানা রোড মোড় সংলগ্ন মুজিব প্রকৃতির সামনে হালিমা ফাউন্ডেশনের উদ্যোগে ১৫০ মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট ও মাক্স বিতরণ করা হয়েছে।

হালিমা ফাউন্ডেশন দুস্থ্য ও অসহায়দের জন্য সামান্য কাজ করতে পেরে অনেক বেশি আনন্দিত এবং সহযোগিদেরকে অনেক কৃতজ্ঞতা জানান ফাউন্ডেশনটির সভাপতি মোঃ বনি আমীন

তিনি বলেন, আমরা দিনমজুর গরিব লোকেদের পাশে ছিলাম থাকবো। উচ্চবিত্ত এবং ধনী ব্যক্তিরা যদি তাদের সহোযোগিতায় এগিয়ে আসেন তাহলে আমরা আরো অনেক বড় পরিসরে এই কাজ করতে পারবো, ইনশাআল্লাহ ৷

এ সময় কীভাবে মাস্ক ব্যবহার করবে সে বিষয়ে ধারণা দেয়া হয় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

এ সময় ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ রানা খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহান আহমেদ, সদস্য শেখ জুবায়ের হোসেন,সাকিব আব্দুল্লাহ, মোঃ রনি হোসেন,মোঃ সোহান হোসেন, রিজওয়ান প্রত্যয় ও সৈয়দ ইকবাল রিফাত উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন