হোম অন্যান্যসারাদেশ হাদিপুরে স্কুল নির্মান প্রকল্পের অবহিতকরণ সভা

হাদিপুরে স্কুল নির্মান প্রকল্পের অবহিতকরণ সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 256 ভিউজ

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান প্রকল্প সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য নাগরিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নওয়াপাড়া ইউনিয়নের হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দীন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা, ব্র্যাকের ফিল্ড অফিসার সামসুন নাহার প্রমুখ।

সভায় নাগরিকগণ কিভাবে ভাল মানের নির্মান সামগ্রী ইট, সিমেন্ট, রড, বালু খোয়া চিনবেন সে বিষয়ে  আলোচনা করা হয় এবং উক্ত কাজের ঠিকাদারকে জনসাধারনের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। পাশাপাশি নির্মান কাজে কোন দূর্নীতি, অনিয়ম বা ত্রুটি পরিলক্ষিত হলে দায়িত্বরত উপজেলা প্রকৌশলী বা ব্র্যাক কর্মকর্তাদের তাৎক্ষনিক অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন