হোম ফিচার সোশ্যাল মিডিয়া থেকে সব মুছে দিলেন জন আব্রাহাম

বিনোদন ডেস্ক :

ঠিক এক বছর আগের কথা হঠাৎ করে বলিউড অভিনেত্রী দিপীকা পাডুকোন তার স্যোশ্যাল মিডিয়া থেকে সব পোস্ট সরিয়ে নিয়েছিলেন। বছর শেষে এসে অভিনেতা জন আব্রাহাম এবার সেই কাজ করলেন।

বলিউডের সুদর্শন, সুঠাম চেহারার অভিনেতা জন আব্রাহাম। ফেসবুক, টুইটারে অ্যাকাউন্টে পোস্ট রয়েছে। শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেই কোনো পোস্ট। জন্মদিনের ঠিক ৩ দিন আগে ইনস্টাগ্রাম থেকে সমস্ত পোস্ট হাওয়া করলেন জন আব্রাহাম। তার ফ্যান ফলোয়ারের সংখ্যা ৯.৭ মিলিয়ন।

দিন কয়েক আগে কপিল শর্মার শো-এ একটি ভিডিও ভাইরাল হয় জনের। অভিনেত্রী ও পরিচালক দিব্যা খোসলা কুমারের সঙ্গে ‘সত্যমেব জয়তে ২’ সিনেমার প্রচারে এসেছিলেন জন। বলেছিলেন, স্ট্রেস ও খারাপ ডায়েট কতখানি ক্ষতিকারক। ক্লিপটি শেয়ার হওয়ার পরই ১.৭ লাখ মানুষ সেটি দেখেছিলেন। জনের বক্তব্যের সঙ্গে কিছুতেই একমত হতে পারছিলেন না নেটিজেনরা। তার কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছিল।

সেই মন্তব্যে বিস্তর ট্রলের শিকার হন অভিনেতা। মনে করা হচ্ছে, সে কারণে তিনি ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট ডিলিট করেছেন।

মোহিত সুরির ‘এক ভিলেন রিটার্নস’-এ অভিনয় করেছেন জন। সিনেমায় আরও রয়েছেন অর্জুন কাপুর, দিশা পাটানি, তারা সুতারিয়ার মতো তারকাও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন