হোম জাতীয় সোনালী ব্যাংকের নতুন জিএম তাওহিদুল

জাতীয় ডেস্ক :

তাওহিদুল ইসলাম পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে পদ গ্রহণ করেছেন।

সোমবার (২৫ অক্টোম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার তাওহিদুল ইসলাম সম্প্রতি পদোন্নতি লাভ করেছেন। তিনি জেনারেল ম্যানেজার ও কোম্পানি সেক্রেটারি হিসেবে যোগদান করেছেন। তিনি পদোন্নতির আগেও একই দায়িত্ব পালন করছিলেন।

তাওহিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিনিয়র অফিসার) হিসেবে যোগদান করেছিলেন।

সুদীর্ঘ চাকরি জীবনে তিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি লন্ডন শাখার ব্যবস্থাপক এবং সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেড এর অপারেশন ম্যানেজার; হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিভিশন; প্রিন্সিপাল অফিস, ঢাকা-ইস্ট এর প্রধান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিভিন্ন সময় দেশ ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণও করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন