দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় ঐতিহ্যবাহী সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এএফএম আব্দুল্যাহ’র অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে উক্ত বিদায় সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেণ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন। এসময় বিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুন কান্তি সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সঞ্জয় সরকার।
