হোম খুলনা সুন্দরবনে কোস্টগার্ড এর অভিযানে অস্ত্র গুলিসহ দস্যু আটক

সুন্দরবনে কোস্টগার্ড এর অভিযানে অস্ত্র গুলিসহ দস্যু আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ
জসিম উদ্দিন:
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক।
মঙ্গলবার (১০ মার্চ)  বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের  জন্য সুন্দরবনে প্রবেশ  করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক দাকোপ থানাধীন শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সুন্দরবনের বন দস্যু দয়াল বাহিনীর সদস্য আবদুল হালিমকে আটক করা হয়। এর পর  আটককৃত দস্যু আবদুল হালিমের দেওয়া তথ্যের ভিত্তিতে, দুপুরে দাকোপ থানাধীন টাকাতোলা খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্টগার্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন