হোম জাতীয় সুনামগঞ্জে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

জাতীয় ডেস্ক :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও দুই যুবক পলাতক রয়েছে।

আটককৃত মনির হোসেন (৪২) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মনিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার দিবাগত রাতে তাকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁও গ্রামের হাওর থেকে আটক করে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের মাসুক মিয়ার ছেলে হাবিব মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত হাওড়ে নিয়ে ভগ্নিপতি মনির হোসেন ও মামাতো ভাই রফিক আলী তাকে জোরপূর্বক গণধর্ষণ করে। পরে এ ঘটনায় নির্যাতিত কিশোরীর পিতা বাদী হয়ে বুধবার (২৯ ডিসেম্বর) দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, নির্যাতিত কিশোরীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন