হোম আন্তর্জাতিক সিরিয়া যুদ্ধে নিহত বেসামরিকের সংখ্যা জানাল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ায় গৃহযুদ্ধে ১০ বছরে শিশুসহ তিন লাখেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। দেশটিতে গৃহযুদ্ধ এখনো অব্যাহত থাকায় মানবেতর জীবনযাপন করছেন দেশটির সাধারণ মানুষ।

টানা ১১ বছর ধরে চলছে সিরিয়ায় গৃহযুদ্ধ, যা থামারও কোনো আভাস নেই। চলমান এ পরিস্থিতিতে অনেকেই হারিয়েছেন ঘর-বাড়িসহ পরিবারের অনেক সদস্যকে। তার ওপর যুদ্ধ চলাকালীন দেশে কর্মসংস্থানের সংকটে কাজ না পেয়ে নানা প্রতিকূলতাও সামাল দিতে হচ্ছে তাদের।

এরই মধ্যে নতুন এক প্রতিবেদন প্রকাশ করলো জাতিসংঘের মানবাধিকার সংস্থা। সংস্থাটির তথ্যমতে, ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২০২১ সাল পর্যন্ত ১০ বছরে ৩ লাখেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন দেশটিতে।

এত বেসামরিক নাগরিকের মৃত্যুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার গভীর শোক প্রকাশ করেন। এসময় তাদের মৃত্যুতে পরিবারে সমাজে এখনো প্রভাব রয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিবেদনটি তৈরি করতে ৮টি সংস্থার সহায়তা নেয়া হয়। এতে বলা হয়ে, সাধারণ মানুষ মারা যাওয়ার যে পরিসংখ্যানটি পাওয়া গেছে তার মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৩৫০ ব্যক্তির নাম, তাদের মৃত্যুর তারিখ ও স্থান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়, যা এখনো চলমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন