বিনোদন ডেস্ক :
বলিউডের নবাগত অভিনেত্রী সারা আলি খান। সোশ্যাল মিডিয়াজুড়ে থাকে তার সরব উপস্থিতি। বলিপাড়ার নামজাদা নায়কের মেয়ে বলে সব অভিনেতাদের সাথেই তার অন্যরকম সখ্যতা।
এবার ভরা মঞ্চে সালমানকে আঙ্কেল বলে ডাক দিলেন সাইফ কন্যা সারা! তখনই ভাইজানের হুমকি ‘তোমার ছবি তো গেল’। সাইফ কন্যা সারা ও সালমান খানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ ভিডিওতে দেখা গেছে ভরা মঞ্চে সালমানকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করছেন সারা। সালমানের চেয়েও বয়সে ছোট সাইফ। ইন্ডাস্ট্রিতেও জুনিয়র। অন্যদিকে সারার মা অমৃতা সিং সালমানের নায়িকা হিসেবে কাজ করছেন। সালমানকে তাই ‘আঙ্কেল’ বলে ডাকাটা অত্যন্ত যুক্তিযুক্ত।
এ ঘটনা ঘটেছে আইফা ২০২২-এর মঞ্চে। এ বছর আবু ধাবিতে অনুষ্ঠিত হয়েছে আইফা। শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ভাইজান। ভিডিওতে দেখা গেল মঞ্চে সারা বলছেন, ‘সালমান আঙ্কেল’-এর সঙ্গে একটি ব্র্যান্ড লঞ্চ করতে চান। এ কথা শুনে সালমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তোমার ছবি গেল’। হয়রান সারা বলেন, ‘তুমিই তো বললে আঙ্কেল বলতে’। এরপর সালমানের জুড়ুয়া সিনেমার ‘টন টনা টন’ গানে নাচতে দেখা গেল দুজনকে। জুড়ুয়া ২-এর নায়িকা সারা।
সালমান-সারার এ রসায়নে মুগ্ধ নেটপাড়া। এ ভিডিওতে উপচে পড়ছে মন্তব্য। এর আগে বহুবার বন্ধুদের কন্যার সঙ্গে রোম্যান্স করতে দেখা গেছে সালমানকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
