হোম খুলনাবাগেরহাট সার্ভিস বাংলাদেশ এর উদ্যোগে মোংলায় নারী দিবস পালন

সার্ভিস বাংলাদেশ এর উদ্যোগে মোংলায় নারী দিবস পালন

কর্তৃক Editor
০ মন্তব্য 117 ভিউজ
জসিম উদ্দিন:
নারী দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সার্ভিস বাংলাদেশের এর পক্ষ থেকে মোংলায় র‍্যালী,সমাবেশ ও মানববন্ধন পালিত হয়েছে।
রবিবার(৮ মার্চ) সকালে মোংলা উপজেলা পরিষদের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
ওইসব কর্মসূচিতে  বক্তারা বলেন, মোংলা ইপিজেড মুখী কর্মজীবী নারীদের যাতায়াতে মোংলা নদীতে পারাপারে নারীদের জন্য আলাদা ঘাটের ব্যবস্থা করা। স্থানীয়দের  দীর্ঘদিনের দাবি মোংলা নদীতে দ্রুত ব্রীজ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেন, ঘর,সমাজ ও দেশে নারী অধিকার শুধু একটি দিবসে আটকে না রেখে, নারীদের পরিবহনে চলার ক্ষেত্রে নারীদের হয়রানির বিরুদ্ধে টেকসই পদক্ষেপ গ্রহন করতে হবে,এবং কর্মক্ষেত্রে নারী তাদের পূর্ণ স্বাধীনতা পায় এবং সাইবার বুলিংসহ কোনরূপ হয়রানির শিকার না হয় এ ব্যাপারে স্থায়ী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।
সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন’র সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার,  মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম শেখ, সমাজ কর্মী  আব্দুল হান্নান, লেখক আফরোজা হীরা, নারী নেত্রী রাফিয়া জাহান মিশু,ঋতু মন্ডল,উম্মে কুলসুম,মিতু সরদার,রানী আখতার,সুমাইয়া আক্তার যুথি,খন্দকার তুরানুজ্জামান,আল আমিন,আব্দুল জব্বার,জাহিদ, রমজান, শোভন,মাসুদ,ডলার,গালিব,মারুফ বাবু,আলমগীর হোসেন,সাকিব,নাফি,সামির সহ সংগঠন’র সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন