হোম অন্যান্যসারাদেশ সামাজিক দূরত্ব বজায় রেখে আনোয়ার হোসেন এর পক্ষ থেকে ঝিকরগাছায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ত্রাণ বিতরণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

১৮ জুলাই রবিবার ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে-
সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে ঝিকরগাছার কৃতি সন্তান রাজপথের লড়াকু সৈনিক,জামায়াত বিএনপি’র আমলে বারবার হামলা-মামলার শিকার,সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন এর পক্ষ থেকে ঝিকরগাছা উপজেলা যুবলীগের সহযোগিতায় সমাজের গরীব অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন বলেন,বৈশ্বিক এই মহামারী সংকটে আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
তিনি বলেন মহামারি প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের মধ্য দিয়ে ঈদ উদযাপন ও কোরবানির সম্পন্ন করার জন্য অনুরোধ জানানোর মধ্য দিয়ে উপজেলা বাসীকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক।

ঈদ সামগ্রী ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড,মামুনুর রশিদ-প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।
মোঃ আনোয়ার হোসেন- প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি-সুব্রত পাল,যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।
শামীম আল সাইফুল সোহাগ,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।
জয়দেব নন্দী-প্রচার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাবেক উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়াবিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব সিপার। উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির যুগ্নআহবায়ক ছেলিমুল হক সালাম ও যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ, আহবায়ক কমিটির সদস্য তাজউদ্দীন আহমেদ,সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাওন রেজা খোকা, পৌর যুবলীগের যুগ্নআহবায়ক কামরুজ্জামান মিন্টু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ।

সার্বিক সহযোগিতায় মোঃ আনোয়ার হোসেন-প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।
আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝিকরগাছা উপজেলা শাখা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন