হোম অন্যান্যসারাদেশ সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি :

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে বুধবার সন্ধ্যায় শহরের কামালনগরস্থ লেকভিউ কমিউনিটি সেন্টারে উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনিপর যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সহ-সভাপতি নাসির উদ্দীন, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদল আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুবদল আহবায়ক আলী শাহীনসহ যুবদলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরা জেলা যুবদল নেতা-কর্মীরা সারা দিন রোজা শেষে সন্ধ্যায় ইফতারের আগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় তারা গণতন্ত্রের বাতিঘর ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন এবং তাকে বিদেশে সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন