হোম ফিচার সাতনদী পত্রিকার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন

সংকল্প ডেস্ক :

গত ১৩ এপ্রিল ২০২২ দৈনিক সাতনদী পত্রিকার প্রথম পাতায় “কমিটি ভাঙ্গা-গড়ায় মিজানুরের কোটি টাকার বাণিজ‌্য” শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের এডহক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান কর্তৃক ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের বর্তমান এডহক কমিটির নিকট থেকে ৯ (নয়) লক্ষ টাকা ঘুষ গ্রহণ করা হয়েছে মর্মে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা দেখে আমরা বিস্মিত হয়েছি। প্রকাশিত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃত ঘটনা এই যে, জনাব শেখ এজাজ আহমেদ স্বপন, আহ্বায়ক কর্তৃক গত তিন মাসে স্বেচ্ছাচারিতা, কমিটির সভা ছাড়াই একক সিদ্ধান্ত গ্রহণ, এবং কমিটির অনুমোদন ব্যতিরেকে অ্যাসোসিয়েশনের আর্থিক লেনদেনের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা তচ্ছরুপ করেছেন। উক্ত অর্থ তচ্ছরুপ কারণে ৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট এডহক কমিটির ৪(চার) সদস্যের সর্বসম্মতিক্রমে গত ২৮-০৩-২০২২ খ্রি. তারিখে জনাব শেখ এজাজ আহমেদ স্বপনের উপর অনাস্থা আনয়নপূর্বক ২৯-০৩-২০২২ খ্রি. তারেকের সভায় তাকে এসোসিয়েশনের আহ্বায়ক এর পদ থেকে তাকে অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করি। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিভাগীয় শ্রম দপ্তর, খুলনা’র পরিচালক মহোদয়ের নিকট গত ০৫-০৪-২০২২ খ্রি. তারিখে আবেদন করি। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে পরিচালক মহোদয় সকল পক্ষের শুনানি গ্রহণ এবং দাখিলকৃত রেকর্ড পর্যালোচনা করে সিদ্ধান্ত দিয়ে পত্র জারি করেন। পত্রে তিনি জনাব মোঃ মিজানুর রহমানকে এডহক কমিটির আহবায়ক এর দায়িত্ব প্রদান করেন।

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের এডহক কমিটির বিদায়ী আহবায়ক জনাব এজাজ আহমেদ স্বপন তার কৃতকর্মের জন্য পদ হারিয়ে সংবাদ মাধ্যমে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য সরবরাহ করেছেন, যা অ্যাসোসিয়েশনের জন্য অমর্যাদাকর এবং একটি সরকারি দপ্তরের ভাবমূর্তি নষ্ট করার পাঁয়তারা। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ধন্যবাদান্তে,
মোঃ মিজানুর রহমান,
আহ্বায়ক, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন

সম্পর্কিত পোস্ট

মতামত দিন