নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে বঙ্গবন্ধু’ স্মৃতি পাঠাগারে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ।
এ সময় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ সহ উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
