হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা সদর উপজেলার খুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীলায় ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় খুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আসাদুজ্জামান বাবু। এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপ-সহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী, উপসহকারি কৃষি অফিসার কিরন্ময় সরকার, শওকত হায়দার প্রমুখ।

অনুষ্ঠঅনে জানানো হয়, খরিপ-১/২০২১-২২ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় খুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার, বিতরণের জন্য পৌরসভা/ইউনিয়ন ওয়ারী খুদ্র-প্রান্তিক ৩ হাজার জন চাষীর মধ্যে প্রত্যেককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার সহায়তা বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার জন খুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়। এসময় জনপ্রতিনিধি ও সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন