হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দ্বিতীয় দিনের ন্যায় চলমান

নিজস্ব প্রতিনিধি :

দ্বিতীয় দিনের মত সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। বুধবার সকাল থেকে সাতক্ষীরার বিনেরপোতা থেকে শুরু করে আমতলা মোড় পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে মঙ্গলবার সকালে তালা উপজেলার পাটকেল ঘাটা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) খুলনা জোনের ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এসময় সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ জিয়াউদ্দীনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনিন্দিতা রায় বলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থেকে সড়কের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। যা চলবে কালীগঞ্জ উপজেলা সদর পর্যন্ত। অভিযান শেষে রাস্তার দুধারে সীমানা পিলার বসানো হবে। যাতে সড়ক ও জনপথ বিভাগরে জায়গা কেউ অবৈধভাবে দখল করতে না পারেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন