হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৬টি ব্যারেল ভর্তি ১২’শ লিটার জ্বালানী তেল জব্দ

সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৬টি ব্যারেল ভর্তি ১২’শ লিটার জ্বালানী তেল জব্দ

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলায় জেলা প্রশাসন, র‍্যাব ও সেনাবাহিনীর সমš^য়ে গঠিত ভ্রম্যমান আদালতের অভিযানে ৬টি ব্যারেল ভর্তি ১২০০ লিটার জ্বালানী তেল (ডিজেল) জব্দ করা হয়েছে| রবিবার দুপুরে মৌতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়লের নিজ বাসভবন ও ব্যক্তিগত গোডাউনে তল্লাশি চালিয়ে উক্ত জ্বালানী তেল জব্দ করা হয়| এসময় কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ রাখার দায়ে ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়|
ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইসতিয়াক আহমেদ অপু|
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনসহ সেনা ও র‌্যাব সদস‌্যদের একটি চৌকস দল|
ভ্রাম্যমান আদাললত সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়লের বাড়ি ও গোডাউনে বিপুল পরিমাণ জ্বালানী তেল মজুদ রাখা হয়েছে ডিজিএফআই এর দেয়া এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়| এসময় ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়লের বাড়ি ও গোডাউনে তল্লাশী চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৬টি ব্যারেল ভর্তি ১২০০ লিটার তেল (ডিজেল) জব্দ করা হয়|
এসময় আরো ১৬‌টি খা‌লি ব‌্যা‌রেল উদ্ধার করা হয়| পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ইসতিয়াক আহমেদ অপু অবৈধভাবে জ্বালানী তেল মজুদ রাখার দায়ে ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন|
ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে যারা জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না| জন¯^ার্থে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন