নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন বার্ষিক সাধারণ সভা ও ২০২২ সালের কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের নিউ মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা পরবর্তী নির্বাচন পরিচালনা কমিটি কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মেহেদীআলী সুজয়, সদস্য খন্দকার আনিছুর রহমান ও মাহফিজুল ইসলাম আক্কাজ উপস্তিত ছিলেন। এ সময় সেখানে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক যুগেরবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও দৈনিক সাতঘরিয়া পত্রিকার মফস্বল সম্পাদক মো. আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাবেক মীর মোস্তফা আলী, সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল হোসেন, ফিরোজ হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মাসুদ আলী, সেলিম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, আসাদুজ্জামান মধু, রাহাত রাজা, শহিদুজ্জামান শিমুল, সৈয়দ সাদিকুর রহমান, আজিজুল ইসলাম ইমরান ও রেজাউল ইসলাম।
