হোম ফিচার সাতক্ষীরায় মাধ্যমিক ও সমমনা শির্ক্ষীদের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন

নিজস্ব প্রতিনিধি :

“বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা’ই দুর্নীতির অন্তরায়” এ বিষয় নিয়ে সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ৬৪টি মাধ্যমিক ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষীর্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার শেষ রাউন্ডে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের খুলনা অঞ্চলের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক রেজা রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, দুর্নীতি দমন কমিশন খুলনার উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুল হামিদ, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সদর উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়া উদ্দীন আহমেদ প্রমুখ।

শেষ রাউন্ডে (ফাইনালে) বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ও আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। এ সময় শ্রেষ্ঠ বক্তা হিসাবে মনোনীত হয় আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা মাহমুদ হাসান তাকে ৫ হাজার টাকাসহ ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে শুরু হয় সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ৬৪টি মাধ্যমিক ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষীর্থীদের নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন