নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় দুই কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যায় তাদের সদর উপজেলার আগরদাঁড়ী এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি প্যাকেট মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার কৃত গাঁজার পরিমান প্রায় ২কেজি বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হল সদর উপজেলার হাওয়ালখালি এলাকার আব্দুল মাবুত বিশ্বাসের ছেলে আবু মুছা বিশ্বাস (২৪) ও একই এলাকার মহাসিন আলীর ছেলে শাহাজান সিরাজ (২৪)।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী জানান,হাওয়াল খালি সীমান্ত দিয়ে গাঁজার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায় । এসময় ২জনকে দুইকেজি গাঁজাসহ আটক করা হয়।
তিনি আরো জানান,আটককৃতরা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকারুক্তি দিয়েছে । এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দ্বায়ের করে আসামীদের হস্তান্তর করা হয়েছে।
