হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় নানা আয়োজনে সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের গোপীনাথপুর খ্রীষ্টান পল্লীতে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে নতুন এ চার্চের উদ্বোধন করেন, প্রধান অতিথি খুলনা ধর্মপ্রদেশের বিশপ জেমস রমেশ বৈরাগী।

গোপীনাথপুর ক্যাথলিক চার্চ কমিটির সভাপতি স্বপন বৈরাগীর সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ধর্মপল্লীর পালক পুরোহিত লরেন্স ভ্যালোন্তি এস.এক্স। পরে আর্শিবাদ ও খ্রীষ্টযজ্ঞ শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন