হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা নবারুন উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের-২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগরের প্রেসিডেন্ট নাজনীন আরা নাজু।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মাহফুজুর রহমানের সভাপতিতে বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভোমরা সিন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন প্রমুখ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়টির ধর্মীয় শিক্ষক আকতারুজ্জামান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন