হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার তালায় ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে পুলিশ উপজেলার সুকদেবপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

নিহত স্কুল ছাত্রীর নাম আঁখি খাতুন (১০)। সে সুকদেবপুর গ্রামের মফিজুল মাহমুদের মেয়ে ও সুকদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে আঁখি ঘুম থেকে না উঠলে, পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, নিহতের হাতে একটি দাগের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারনটি সঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য পাওয়া যাবে। তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন