হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার কালিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জে আদালতে যাওয়ার পথে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাবেয়া খাতুন নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাবেয়া খাতুন আদালতে মামলায় হাজিরা দেয়ার জন্য একটি ভাড়ার মটরসাইকেলে সাতক্ষীরায় আসছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ উপজেলাধীন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মটরসাইকেলের সাথে তাকে বহনকারি গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আরোহী রাবেয়া খাতুন। তাকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনাটি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন