হোম ফিচার সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩০০ কৃষকের মাঝে ব্রি উদ্ভাবিত আমন ধানের বীজ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত আমন ধানের বীজ সহায়তা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার আয়োজনে ও কৃষিসম্প্রসারন অধিদপ্তর শ্যানগরের সহযোগিতায় রোববার দুপুরে উপজেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের হলরুমে ৩০০ কৃষকের মাঝে তিন কেজি করে আমন ধানের বীজ সহায়তা প্রদান করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহি অফিসার আ.ন.ম আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন, প্রধান অতিথি গাজীপুর বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিউট (ব্রি) এর মহাপরিচালক ড. মোঃ শাহজান কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষিসম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এসএম মফিজুল ইসলাম, সিনিয়র সাইন্টিফিক অফিসার ইমরান উল্লাহ সরকার, ড. আমানত উল্লাহ রাজু, ফার্ম ম্যানেজার অসিম কুমার বিশ্বাস প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে কৃষি গবেষকরা এ সময় অতিবৃষ্টিজনিত জলাবদ্ধ এলাকায় ব্রি উদ্ভাবিত আমন ধানের বীজ কিভাবে চাষাবাদ করা যায় তা নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন