হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি বাজার থেকে ১২ হাজার পিস নকল ব্রান্ডের রপালী বিড়ি জব্দ,

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি বাজার থেকে ১২ হাজার পিস নকল ব্রান্ডের রপালী বিড়ি জব্দ করেছে পুলিশ। সোমবার সকালে কাদাকাটি বাজারের আনিসুল স্টোর থেকে উক্ত নকল ব্রান্ডের রুপালি বিড়ি জব্দ করা হয়।

পুলিশ জানায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্রান্ডের বিড়ি বাজারজাত করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে আশাশুনি থানার বুধহাটা পুলিশ ফাঁড়ির এএসআই সোহানের নেতৃত্বে পুলিশের একটি টিম কাদাকাটি বাজারে অভিযান চালায়। এ সময় কাদাকাটি বাজারের আনিসুল স্টোর থেকে ১২ হাজার পিস নকল ব্রান্ডের রুপালি বিড়ি জব্দ করা হয়। তবে পুলিশ এ সময় কাউকে আটক করতে সক্ষম হননি। নকল ব্রান্ডের ওই রুপালী বিড়ির মালিক যশোর জেলার মনিরামপুর থানার ঘিবা গ্রামের আব্দুর রশিদের পুত্র জাকির হোসেন দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নকল ব্রান্ড লাগিয়ে এই বিড়ি উপজেলার বিভিন্ন্ বাজারে বিক্রি করে আসছিলেন বলে স্থানীয়রা জানান।

বুধহাটা পুলিশ ফাঁড়ির এএসআই সোহান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত বিড়ি গুলো পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। যা পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন