হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় মকুলের থেকে পাওয়ার টাকা ফিরে পেতে এসপির কাছে আইনি সহায়তা চেয়ে আবেদন 

সাতক্ষীরায় মকুলের থেকে পাওয়ার টাকা ফিরে পেতে এসপির কাছে আইনি সহায়তা চেয়ে আবেদন 

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
সাতক্ষীরা পাটকেলঘাটা উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর পুত্র নাসির উদ্দীন মুকুলের কাছ থেকে পাওয়া টাকা ফেরত পেতে আইনি সহায়তা চেয়ে সাতক্ষীরা জেলা সুপারের কাছে লিখিত অভিযোগ করেছে সাতক্ষীরা সদর উপজেলার মুনজিতপুর গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে অহিদুজ্জামান, লিখিত অভিযোগ কপি অনুযায়ী তুলে ধরা হলো।
যথা বিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি অহিদুজ্জামান, পিতা-মোহাম্মাদ আলী সরদার, সাং- মুনজিতপুর, পোঃ- সাতক্ষীরা, থানা ও জেলা- সাতক্ষীরা, এন, আইডি নং ৩৭২২৩২৪০৩৫ প্রবাসী হইতেছি এবং বর্তমান দেশে অবস্থান করিতেছি। আমি বাজ ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস নামে প্রতিষ্ঠান করিয়া সুনামের সহিত পরিচালনা করিয়া আসিতেছি। আমি ইং-১৯/০৫/২০২৫ সালে নাসির উদ্দীন মুকুল, পিতা- আব্দুর রাজ্জাক, সাং-অভয়তলা, পোঃ- বাহাদুরপুর, থানা-পাটকেলঘাটা, উপজেলা- তালা, জেলা- সাতক্ষীরাকে বন্ধুত্ব সুবাদে কাতারে চাকুরীর জন্য নিয়ে যাওয়ার জন্য ৫০,০০০০/- (পাঁচ লক্ষ) টাকায় চুক্তি বদ্ধ হই। কিন্তু নাসির উদ্দীন মুকুল যানায় তাহার কাছে নগদ টাকা নাই সে জন্য সে তাহার নিজ নামীয় ও স্বত্বদখলীয় ৪৭ শতক জমি (যাহা মৎস্য ঘের হইতেছে) উক্ত জমি আমি দরখাস্তকারী বরাবর ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার বিনিময়ে ৫ বছরের জন্য বন্ধক প্রদান করেন এবং নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করেন এবং কাতারে যাওয়ার পরে কাজ করে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা পরিশোধ করার কথা থাকে। চুক্তি মোতাবেক গত ইং- ১৭/১০/২০২৫ তারিখে বিদেশে গমন করেন এবং সমস্ত কাগজ পত্র তৈরী ও আকামা পাওয়ার পরে কাজে যোগদান করার ২ দিন আগে অর্থাৎ ইং-২৮/১১/২০২৫ তারিখে অবস্থানরত রুম থেকে ৩টি অ্যাপেল ব্রান্ডের মূল্যবান স্মার্ট ফোন যাহার মূল্য ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা ও ৫০০০/- রিয়াল যাহার মূল্য ১,৬৫,০০০/-(এক লক্ষ পঁয়ষট্টি হাজার) টাকা চুরি করিয়া নিজে টিকিট বুকিং দিয়া বাংলাদেশে চলিয়া আসে। যাহার জন্য আমার কাতারের কোম্পানীর লাইসেন্স ব্লক হয় এবং জরিমানা স্বরূপ ১৪০০০ হাজার রিয়াল অর্থাৎ ৪,৯০,০০০/- (চার লক্ষ নব্বই হাজার) টাকা কাতার সরকার কে অর্থদন্ড দিতে হয়। (যাহার জন্য আমি কাতার থেকে লোক মারফত পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করি)। পরবর্তীতে উক্ত নাসির উদ্দীন দেশে আসার পর আমার নিকটে বন্ধক দেওয়া উক্ত ঘেরটি জোর পূর্বক দখলে নিয়া অনুমান ২৫ মন সাদা মাছ ও ৫০০০ পিচ গলদা চিংড়ী সহ ঘেরের ভেড়িতে লাগানো সবজি ও ঘেরের বাসা, তারের বেড়া, মাছের খাবার ও অন্যান্য জিনিস পত্র দখলে নিয়া আত্মসাৎ করিয়াছে যাহার মূল্য অনুমান মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। এছাড়া সে আমার অন্যান্য বিদেশ গামী ক্লাইন্ট দের সাথে যোগাযোগ রক্ষা করিয়া তাহাদের ভুল বুঝাইয়া আমার সুনাম নষ্ট সহ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করিতেছে এবং আমার নামে মিথ্যা অভিযোগ আনিয়া মিথ্যা মামলায় ফাসাইয়া দিবে বলিয়া বিভিন্ন মাধ্যমে ভয় ভীতি প্রদর্শন করিতেছে।অতএব জনাব সমীপে আমার আকুল আবেদন যাহাতে আমি আমার বন্ধক কৃত ঘের ও আত্মসাৎকৃত অর্থ ফেরত পেতে পারি তাহার বিহীত ব্যবস্থা করিতে জনাবের একান্ত মর্জি হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন