হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 75 ভিউজ

মাহফিজুল ইসলাম আককাজ  :

পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করেনিতে সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (১৯ মার্চ) ২৮ রমজান সকাল ১০ টায়  সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।   ঈদ সামগ্রী বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির  উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। এসময় প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা বলেন, দুস্ত ও অসহায় মানুষের সহযোগিতা হোক আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা দুনিয়া থেকে কোন কিছু পাওয়ার জন্য মানবিক কাজ করতে চাইনা। আমরা আজ পাঁচ শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করলাম, আগামীতে আরো অনেক বেশী দিতে পারি এই প্রত্যাশা করি এবং যাদের সামর্থ রয়েছে এই দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

অনুষ্ঠানে দুস্ত ও অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনি, লাচ্চা, নুডুস ও তৈল বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. আলমগীর, সুপার মো. আছগর আলী,  ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি  আবু সাঈদ, সেক্রেটারি মোঃ মাসউদ, সহ-সভাপতি হযরত আলি, সহ-সম্পাদক আরিফুল ইসলাম রোহিত, ইমাম হুসাইন রাজ, আতিক মুজাহিদ প্রমুখ।

ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আওতায় সদরের লাবসা ও ঝাউডাঙ্গা ইউনিয়নে এবং পৌর সভার পলাশপোল এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন