নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়াজনে রবিববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ, শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক বন্ধে ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর,
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, পুলিশ সুপার জুয়েল আরেফিন, সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাও. আজিজুর রহমান, সাতক্ষীরার সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ, জেলা মহিলাদলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ
সেনা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় ৬’শ সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবে সেনাসদস্যরা।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, প্রশাসনিক দায়িত্ব ছাড়াও সীমান্তবর্তী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোন দুস্কৃতিকারী দল বা ব্যক্তি যাতে অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে, সেজন্য নিচ্ছিদ্র টহল তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবির সদস্যারা।
সাতক্ষীরার পুলিশ সুপার জুয়েল আরেফিন বলেন, ভোটের পর ৩ দিন পর্যন্ত নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জেলা প্রশাসক আফরোজা আক্তার বলেন, নারী ভোটারদের সনাক্ত করতে নির্বাচন কমিশনের বিধি যথাযথভাবে প্রতিপালন করা হবে।
