হোম অন্যান্যসারাদেশ সাগরদাঁড়িতে মহাকবির জন্মস্থানে পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী মাহাবুব আলী

স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহাবুব আলী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত মধুপল্লী, মিউজিয়াম, পর্যটনকেন্দ্র , বিদায় ঘাট, বুড়ো কাটবাদাম গাছ তলা, ও কপোতাক্ষ নদ পরিদর্শন করেন। রোববার তিনি যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবির জন্মস্থানে পরিদর্শনে আসেন।

এ সময় তিনি আরও বলেন, সাগরদাঁড়ি ও মধুকবির প্রতি পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করতে পর্যটন কেন্দ্রকে আধুনিকায়নসহ মধুপল্লীর উন্নয়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুর রহমান মুক্ত প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন