হোম খেলাধুলা সাকিবের ‘নতুন চ্যাম্পিয়ন’ কি বাংলাদেশ হতে পারে!

খেলাধূলা ডেস্ক :

এশিয়া কাপ বাছাইপর্ব শেষে জানা গেছে কোন ছয় দল খেলবে এবারের এশিয়া কাপের মূল পর্বে। যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে মূল পর্বে জায়গা করে নিয়েছে হংকং। এবারের আসরে নতুন চ্যাম্পিয়ন দেখতে চায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

এখন পর্যন্ত ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে এশিয়া কাপের মোট ১৫ আসর অনুষ্ঠিত হয়েছে। যেখানে মোটে তিন দল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। যার মধ্যে সর্বোচ্চ ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। এ ছাড়া চ্যাম্পিয়ন হওয়া অন্য দুই দল হলো পাকিস্তান, শ্রীলঙ্কা।

এবারের আসরে ছয় দলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া সেই তিন দল ছাড়া খেলবে বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং। শক্তিমত্তার বিচারে পূর্বে চ্যাম্পিয়ন হওয়া ভারত, পাকিস্তান থাকবে মোস্ট ফেভারিট হিসেবে। এ ছাড়াও দুবাইয়ের মাটিতে স্বাগতিক হিসেবে খেলা শ্রীলঙ্কাও থাকবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে।

অন্য তিন দলের মধ্যে সহযোগী দেশ হংকংয়ের সম্ভাবনা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। টি-টোয়েন্টিতে নির্দিষ্ট যে দল ভালো খেলে সেই দল জেতে এটা সত্য ধরে নিলেও হংকংয়ের জন্য শিরোপা জয়ের চিন্তা করাটা দুরূহ বটে। বাকি দুই দলের মধ্যে আফগানিস্তান বর্তমান সময়ে ভালো খেললেও শিরোপার জন্য একপ্রকার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক সাকিব।

নতুন চ্যাম্পিয়ন দেখতে চাওয়া সাকিব তো সংবাদ সম্মেলনে বলে বসেছেন, ‘ফাইনালে আমরা খেললে প্রতিপক্ষ হিসেবে কাউকেই অপছন্দ করব না। যেকোনো দল হতে পারে।’

সর্বশেষ ৪ আসরে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশ তো একবার শিরোপার দাবি জোরে শোরে তুলতেই পারে। এদিন সাকিব আরও যোগ করেন, ‘আশা করব নতুন একটা দল হবে (চ্যাম্পিয়ন)। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা জিতেছে, আশা করি এবার নতুন একটি দল চ্যাম্পিয়ন হবে।

আমরা সেরা প্রস্তুতি নেওয়ারই চেষ্টা করছি। টি-টোয়েন্টিতে সবই বেশ তীব্র হয়। যদি জিততে শুরু করেন, তাহলে মোমেন্টাম থাকবে, তাহলে সবকিছুই বদলে যেতে পারে। প্রথম ম্যাচ জিতে মোমেন্টাম পেলে…দেখা যাক কী হয়।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন