হোম অন্যান্যসারাদেশ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল কর্তৃক বিকাশ প্রতারক চক্রের নিকট থেকে টাকা উদ্ধার প্রদান

নড়াইল অফিস :

ভুক্তভোগী নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার এর বরাবরে ৭ মার্চ তারিখে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অজ্ঞাতনামা অভিযুক্ত তাহার বিকাশ নম্বর হইতে ১৯,৭৫০-টাকা নিয়ে নেয়। উক্ত ঘটনায় বাদী অর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিষয়টি পুলিশ সুপার, নড়াইল মহোদ্বয়কে অবহিত করিলে তিনি বিষয়টি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উল্লেখিত অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযোগ কারীর প্রতরণার মাধ্যমে খোয়া যাওয়া ১৯,৭৫০/- টাকা উদ্ধার পূর্বক ফেরত দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন