হোম আন্তর্জাতিক সশস্ত্র বাহিনী শুধু দেশ নয়, বিশ্বজুড়ে দক্ষতার সঙ্গে কাজ করছে

আন্তর্জাতিক ডেস্ক :

লন্ডনের ন্যাশনাল আর্মি মিউজিয়াম যেন ক্ষণিকের জন্য এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল। সেখানে প্রদর্শিত হয় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র। যেখানে উঠে আসে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা ও দেশ-বিদেশে তাদের বিশেষ ভূমিকার নানা তথ্য।

সম্প্রতি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ৫০তম সশস্ত্র বাহিনী দিবস পালন উপলক্ষে এ আয়োজন করা হয়। সেখানে উপস্থিত বক্তারা বাংলাদেশ সশস্ত্র বাহিনী শুধু দেশ নয় বিশ্বজুড়ে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া সশস্ত্র বাহিনী আজ দেশ-বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে।

‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নসহ প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এছাড়া লন্ডন হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ স্বাগত বক্তব্যে বলেন, জাতিসংঘে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি সেনা কাজ করছেন, যা বিশ্বের কাছে বাংলাদেশের জন্য সম্মানের। প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক খুবই ঘনিষ্ঠ বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা ও এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন