হোম অন্যান্যসারাদেশ সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে মাতৃভাষা দিবস পালিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়।

এ উপলক্ষ্যে সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬’৩০ মিনিটে জাতীয় পতাকা (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন, সকাল ৭’৩০মিনিটে ফকিরহাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ৩। সকাল ১০’০১ মিনিটে কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, শহীদের আত্মার চিরশান্তি কামনা করে দোয়া কামনা করা হয়।

পরে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দেবদুলাল বসু চম্পক সভাপতিত্বে কলেজের শিক্ষক মিলনায়তনে ভাষা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রভাষক জনাব মনোতোষ রায় কেষ্ট এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষকদের মধ্য থেকে মধুসূদন দাম, মাসুদ হোসেন মুক্ত, মমতা সরকার, পার্থদেব সাহা, সন্তোষ দাস, শচীন্দ্র নাথ রায়, পরিমল কান্তি মন্ডল, কামরুন্নাহার শিউলি, শ্যমল বিশ্বাস প্রমূখ।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন