এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে কলেজ ক্যাম্পাসে দিবসটি পালিত হয়।
সকাল সাড়ে ৯টায় কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম আব্দুর রহমান, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে র্যালি সহকারে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে কলেজর হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে কলেজের অধ্যক্ষ ডক্টর এ.কে.এম আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক প্রতাপ কুমার রায়, বাংলা বিভাগের প্রভাষক শচ্চীনন্দ মণ্ডল, পদার্থবিদ্যা বিভাগে প্রভাষ মোছাঃ মুসলমান জেরিন লিজা, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক অনাথ চন্দ্র হালদার, রসায়ন বিদ্যা বিভাগের প্রভাষক পরিমল কৃষ্ণ মন্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রাজু আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। এদেশকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে আজীবন সংগ্রাম করে গেছেন তিনি। বঙ্গবন্ধু দেশ ও দেশের মানুষকে ভালোবাসতেন বলেই এতটা ত্যাগ স্বীকার করতে পেরেছিলেন।
দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ওমর ফারুক।
