হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে গাঁজা গাছসহ আটক-১

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে থানা পুলিশে অভিযানে ১১টি গাঁজাগাছ উদ্ধার সহ একজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে তাকে উপজেলার রমজাননগর এলাকা থেকে আটক করা হয়।

এসময় তার বাড়ির পাশের একটি জমি থেকে চাষকৃত ১১টি গাঁজা গাছ গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম আজিবর গাজী (৫০)।সে উপজেলার রমজান নগর এলাকার মৃত দুল্লাব গাজীর ছেলে।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করে মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন