শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ উঠেছে।মুন্সীগঞ্জ ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য আনারুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগর থানায় চাঁদাবাজীর অভিযোগ করেন। মুন্সীগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়লের ছেলে রাসেল মাহমুদ।
অভিযোগ থেকে জানাযায়,পূর্বের শত্রুতার জেরে গত ২০ তারিখে সুন্দরবন বাজারে মোড়ল পিস থেকে রাত ১০টায় সময় ঘর বন্ধ করে বাড়ি যাওয়ার সময়। ইউপি সদস্য আনারুলের নেতৃত্বে একটি বাহীনি রাসেল মাহমুদকে পথরোধ করে একটি এন্ডরিয়েড ফোন ও ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না অপরাগতা প্রকাশ করলে তারা তারে জিম্মি করে কাছে থাকা ব্যাবসার ৭৫ হাজার টাকা নিয়ে নেয়।বাকি টাকা ১৫ দিনের মধ্যে না দিলে মেরে ফেলার হুমকি দেয়।
এ বিষয় ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে এটা মিথ্যা। আমাকে হয়রানি করার জন্য থানায় এধারণের অভিযোগ করেছে।
অভিযোগের বিষয় নিশ্চিত করেন,শ্যামনগর থানার সেকেন্ড অফিসার এস আই নিমাই তিনি বলেন তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
