হোম অন্যান্যসারাদেশ শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি সেক্টরে উন্নয়ন দৃশ্যমান: প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন দৃশ্যমান। প্রতিমন্ত্রী রোববার দুপুরে মণিরামপুরে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন।

এরমধ্যে উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে পাড়ালা গ্রামে ‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক’ পাইলট প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত সমবায় সমিতির ঋণের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী। এছাড়া, উপজেলা পরিষদের হলরুমে দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলার সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রকল্পের পরিচালক মোহাম্মাদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর যোগ্য নেতৃত্ব ও আত্মত্যাগের বিনিময়ে এদেশের শোষিত-বঞ্চিত, অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। তাই আমরা গর্বিত জাতি হিসেবে একটি সুখী-সমৃদ্ধ ও উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচয় দিতে পারছি’। তিনি বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ও জনবান্ধব বলেই দেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি সেক্টরে উন্নয়ন দৃশ্যমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সমবায় অধিদপ্তরের খুলনা বিভাগীয় যুগ্ম-নিবন্ধক মিজানুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা সমবায় অফিসার এস এম মঞ্জুরুল হক, নেহালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য।

এর আগে সকালে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মণিরামপুর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। বিকেলে প্রতিমন্ত্রী দুই কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে উপজেলার শ্যামকুড় ভায়া কালীগজ্ঞ বাজার টু গোপালপুর বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, জেলা প্রকৌশলী এস এম আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান।

সন্ধ্যায় প্রতিমন্ত্রী খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গোবিন্দপুর নতুন বাজারে কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আলমগীর কবির লিটন, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা খান মিঠু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর জব্বার, সাধারণ সস্পাদক রোস্তম আলী মোল্লীস ও ইউপি সদস্য আব্দুর রহিম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন