হোম অন্যান্যসারাদেশ শেখ রাসেল স্মৃতি ক্লাবের উদ্যোগে বাটকেখালী করমন্ডলে ভূমিহীন পরিবারের যাতয়াতের পথ বন্ধ করায় প্রতিবাদে সভা

নিজস্ব প্রতিনিধি :

বাটকেখালী করমন্ডলে ভূমিহীন পরিবারের যাতয়াতের পথ বন্ধ করায় প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪ টায় শেখ রাসেল স্মৃতি ক্লাবের উদ্যোগে বাটকেখালী করমন্ডল মোড়ে সংগঠনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক শুকুর আলী, প্রচার সম্পাদক ইয়াছিন, সদস্য ইবাদুল প্রমূখ।

বক্তারা বিশিষ্ট রাজনীতিক, ভূমিহীন আন্দোলনের পুরোধা, সাংবাদিক ও নাগরিক ব্যক্তিত্ব অধ্যাপক মো. আনিসুর রহিম এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ২০ বছরের অধিক সময়ে বাটকেখালী করমন্ডলে বসবাসরত ভূমিহীন পরিবারের সদস্যদের যাতয়াতের একমাত্র পথ বন্ধ করে দিয়েছে এলাকার কতিপয় কুচক্রী ব্যক্তি। ফলে যেকোন সময় এলাকায় আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে। সেজন্য ওই কুচক্রী ব্যক্তিদের চিহ্নিতপূর্বক আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন