হোম অন্যান্যসারাদেশ শুভেচ্ছা সফরে ভারতের গোয়ায়ের উদ্দেশ্যে মোংলা ছেড়েছে কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :

ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ন্যাশনাল লেভেল পলিউশন রেসপন্স এক্সারসাইজে অংশ গ্রহণের জন্য মোংলার কোস্ট গার্ড সদর দপ্তর থেকে ছেড়ে গেছে সিজিএস কামরুজ্জামান। শনিবার দুপুর আড়াইটার দিকে শুভেচ্ছা সফরে যাত্রা শুরু করে জাহাজটি।

পথিমধ্যে জাহাজটি ভারতের চেন্নাই ও শ্রীলংকার কলম্বো বন্দরে সফর করবে। শুভেচ্ছা সফরে যাওয়া কামরুজ্জামান জাহাজে অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন এম কিবরিয়া হক দায়িত্বরত রয়েছেন। এছাড়া এই জাহাজে ১৫ জন কর্মকর্তা, ১০৬ জন নাবিক ও ৮ জন অসামরিক ব্যক্তি সফরে রয়েছেন।

জাহাজটি মোংলা ত্যাগের আগে কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাহিনীটির নানা সংস্কৃতির মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়।

সফরে বিদায়ী জাহাজে কর্মরত সকল কর্মকর্তা ও নাবিকদের পরিবার উপস্থিত থেকে তাদেরকে বিদায় জানিয়েছেন। সফর শেষে আগামী ৩০ এপ্রিল সিজিএস কামরুজ্জামান মোংলায় প্রত্যাবর্তন করবে বলে জানায় কোস্ট গার্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন