মোঃ ইকবাল হোসেন :
সাতক্ষীরা সদর উপজেলা শিয়ালডাঙ্গা কারিমিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন।
বৃহস্পতিবার সকাল ১০টায় অত্র প্রতিষ্ঠান সুপার মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। সূচনা বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের সহ সুপার মোহাম্মদ ইসহাক আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সৎ ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রভাষক আমিমুল আহসান সাতক্ষীরা সিটি কলেজ বক্তব্য রাখেন মাওলানা আবু সাঈদ এফতেদায়ি প্রধান আবু সাঈদ ম্যানেজিং কমিটির সদস্য কমিটির সদস্য কামরুজ্জামান এস এম ফারুক হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবুল কাশেম সোহরাব উদ্দিন নাজমুজ্জামান প্রমূখ।
পরিশেষে শিয়ালডাঙ্গা কারিমিয়া দাখিল মাদ্রাসার ২৭ পরীক্ষার্থীদের নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি আমিমুল আহসান ও শিয়ালডাঙ্গা কারিমিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল জব্বার মাস্টারের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
