হোম খুলনানড়াইল শিংগাশোলপুরে নিহতদের মরদেহ গ্রামে পৌছালে স্বজনদের আহাজারি 

শিংগাশোলপুরে নিহতদের মরদেহ গ্রামে পৌছালে স্বজনদের আহাজারি 

কর্তৃক Editor
০ মন্তব্য 56 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার শিংগাশোলপুর ইউনিয়নে গত সোমবারের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে মরদেহগুলো এলাকায় পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের গগনবিদারী আর্তনাদ আর আহাজারিতে পুরো এলাকার আকাশবাতাস ভারি হয়ে ওঠে।

মঙ্গলবার দুপুর থেকেই নিহতদের বাড়ির সামনে ভিড় করতে থাকেন হাজারো মানুষ। ময়নাতদন্ত শেষে নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গ থেকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহগুলো গ্রামে পৌঁছালে কান্নার রোল পড়ে যায়। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন প্রতিবেশীরাও। গোটা গ্রামজুড়ে এখন শোকের মাতম চলছে।

উল্লেখ্য, গতকাল (সোমবার) এলাকায় আধিপত্য বিস্তার পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থল হাসপাতালে নিহত হন। এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুরো জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শিংগাশোলপুর গ্রামে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে যথাযথ আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলেই স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন