হোম জাতীয় শাহজালালে ৭ কেজি সোনাসহ প্রবাসী আটক

জাতীয় ডেস্ক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি সোনার বারসহ বাহরাইন প্রবাসীকে আটক করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) মো. আরিফ নামের ওই প্রবাসীকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, মো. আরিফ গালফ এয়ারের ফ্লাইটে বাহরাইন থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরে আসার পর তার আচরণ সন্দেহজনক ছিল। প্রথমে সে সোনার বার থাকার কথা অস্বীকার করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছে মোবাইলের দুটি কেসিং পাওয়া যায়। সেখানে কেসিংয়ের ভেতরে মোবাইল আকৃতিতে সোনার কালো টেপ মোড়ানো ছিল।

তিনি আরও বলেন, তার সঙ্গে থাকা সিগারেটের প্যাকেটেও ছিল বার। সব মিলিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম সোনার বার ছিল। এ প্রবাসীর বিরুদ্ধে মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন