আন্তর্জাতিক ডেস্ক :
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যৌথভাবে মারিয়া রেসা ও দিমিত্রি মৌরাতোভ।
শুক্রবার (৮ অক্টোবর) নরওয়েজিন নোবেল কমিটি এই ঘোষণা দিয়েছে। ফিলিপিন্সের নাগরিক মারিয়া তেসা বাকস্বাধীনতা, ক্ষমতার অপব্যহার, সহিংসতা ও নিজ দেশে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে কাজ করেছেন। ২০১২ সালে তিনি অনুসন্ধানী সাংবাদিকতার ডিজিটাল মিডিয়া কোম্পানি র্যাপলারের প্রতিষ্ঠাতা।
এখন পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির প্রধানের দায়িত্ব পালন করছেন। সাংবাদিক ও র্যাপলারের প্রধান হিসেবে বাকস্বাধীনতার অকুতোভয় সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
