হোম অন্যান্যসারাদেশ লোহাগড়ায় দলিল লেখক সমিতির সভাপতিসহ ৩ জনকে কারাদন্ড

নড়াইল অফিস :

জাল দলিল, পর্চা ও ভুয়া সিল রাখার অপরাধে নড়াইলের লোহাগড়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রেজাউল করিমসহ তিনজনকে কারাদন্ড দিয়েছেন আদালত । রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। রেজাউল করিম লোহাগড়া ঈশানগাতি গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রেজাউল করিমকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া দলিল লেখক গোপীনাথপুরের মুন্সী জাকির হোসেনকে তিনমাস এবং রামপুর গ্রামের শেখ মিরাজ হোসেনকে সাতদিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন