নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গ্রাম্য চিকিৎসক আলমগীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
আলমগীর হোসেন জানান, ডাকাতরা বাড়ির গেটের তালা ভেঙ্গে ঘে ঢোকে। ৬-৭ জনের সংঘবদ্ধ ডাকাত দল মুখোশ পরা ছিল। তাঁরা আলমগীর হোসেনকে বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৮৭ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
